তালা উপজেলার সদর ইউনিয়নের আগোলঝাড়া ও ডাঙ্গানলতা গ্রামের মধ্যবর্তী মাঠের মধ্যে পুরনো একটি মাটির ঢিবিতে পুরাকীর্তির সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। সোমবার সকাল থেকেই পুরাকীর্তির সন্ধানে খনন কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব বিভাগের দলটি। মাটি খোঁড়ার শুরুতেই একটি ইটের তৈরি দেওয়ালের সন্ধান পাওয়া গেছে।
প্রত্নতত্ত্ব অধিদফতর খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী কাস্টরিয়াম মো. শাহিন আলম জানান, বহু বছরের পুরনো এই মাটির ঢিবিটি ঝুঁড়িঝাড়ার মাঠ নামে এলাকায় পরিচিত। এটি ২০১২ সালে প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় সংরক্ষিত হয়। প্রতি বছর আমরা নিয়মিত কাজের অংশ হিসেবে মাটির নিচে যে সম্পদ থাকে সেগুলো উদ্ধার করি। এ বছর চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় কাজ করছি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফীরন বলেন, সরকারের অনুমতিক্রমেই প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধি দলটি খনন কাজ শুরু করেছে। খননকাজ শেষ হলেই বিস্তারিত জানা যাবে।