মদনে বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

নেত্রকোনার মদন উপজেলায় বিএনপির চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গেফতারকৃতরা হলো, তিয়শ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল হাসান খোকন, চাঁনগাও শাহপুরের রুবেল, চাঁনগাও চকপাড়ার তরিকুল ও ফতেপুর গ্রামের ইব্রাহিম মুন্সী।

আরও পড়ুনঃ বগুড়া-৩: প্রার্থিতা ফিরে পেলেন মাছুদা মোমিন

এ ব্যাপারে মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, 'বৃহস্পতিবার ও শুক্রবার অভিযান চালিয়ে আমিরুল হাসান খোকন, রুবেল, তরিকুল ও ইব্রাহীম মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মদন থানায় একাধিক মামলা রয়েছে।'

ইত্তেফাক/নূহু