হিসাব বিজ্ঞান
কামরুল হাসান দিপু, অধ্যক্ষ
ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল কলেজ
ক্যান্টেনমেন্ট, কুমিল্লা
১.একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী
i. মালিক
ii. ব্যবস্থাপক
iii. ঋণ প্রদানকারী ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, ii
গ. ii, iii ঘ. i, ii, iii
২.ঋণ দাতাগণ ব্যবসায়ের ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই করার জন্য ব্যবহার করেন
i. বিশদ আয় বিবরনী
ii. আর্থিক অবস্থার বিবরণী
iii. কার্যপত্র
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ.i, iii
গ. ii, iii ঘ. i, ii, iii
৩. জনাব তেপান্তর একজন ক্ষুদ্র কৃষক। তার হিসাব রাখার প্রয়োজন কারণ
i. আয়ের পরিমাণ জানার জন্য
ii. খরচের পরিমাণ জানার জন্য
iii. আয়কর প্রদানের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii, iii
৪.হিসাব সমীকরণের বর্ধিতরূপ কোনটি?
ক. A = L + E খ. A = L + (C+I – E)
গ. A = L + (C +R – E – D)
ঘ. A = E
৫.ভাউচারে মোট কয়জনের স্বাক্ষর থাকে?
ক.২ জনের খ.৩ জনের
গ.৪ জনের ঘ.৫ জনের
৬.সব ধরনের ঘটনা
ক.জাবেদা খ.খতিয়ান
গ.লেনদেন ঘ.লেনদেন নয়
৭. ৫০,০০০ টাকার মূলধন নিয়ে ব্যবসায় শুরু করায় হিসাব সমীকরণে কোন কোন উপাদান প্রভাবিত হয়?
ক. A, E খ.A, L
গ. L, E ঘ.A , R
৮.চালান প্রেরণ করে -
i. দাতা গ্রহীতাকে
ii. বিক্রেতা ক্রেতাকে
iii. পাওনাদার দেনাদারকে
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii, iii
৯.শামীমের নিকট থেকে ১,০০০ টাকার পণ্য ফেরত আসলো। এ লেনদেনটি হিসাবভূক্ত করার প্রামাণ্য দলিল কোনটি?
ক.ক্রেডিট নোট খ.ডেবিট নোট
গ.চালান ঘ.ক্যাশ মেমো
১০.মি. সজীব ৫০,০০০ টাকার আসবাবপত্র বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করেন। এ লেনদেনটির দ্বারা পরিবর্তন হয়েছে কারবারের
i. খরচ
ii. সম্পদ
iii. দায়
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii, iii
১১. বনি ট্রেডার্সের স্বত্বাধিকারী ২০১৫ সালের ১ জানুয়ারি নগদ ১,০০,০০০ টাকা, ৫০,০০০ টাকার আসবাপত্র ও ১,০০,০০০ টাকার ঋণসহ ব্যবসায় শুরু করেন। লেনদেনটির ফলে হিসাব সমীকরণের প্রভাবিত হবে
i. A বৃদ্ধি ২,৫০,০০০
ii. L বৃদ্ধি ১,০০,০০০
iii. E বৃদ্ধি ১,৫০,০০০
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii, iii
১২. বাকিতে ১,০০০ টাকার পণ্য ক্রয়। এটি একটি লেনদেন, কারণ এর দ্বারা হিসাব সমীকরণের
i. A বৃদ্ধি পেয়েছে
ii. L বৃদ্ধি পেয়েছে
iii. E হ্রাস পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii, iii
১৩. লুকা প্যাসিওলি কোন দেশের অধিবাসী?
ক.ইতালী খ.আমেরিকা
গ.যুক্তরাজ্য ঘ.ফ্রান্স
১৪.কত খ্রীষ্টাব্দে দু তরফা দাখিলা পদ্ধতি উদ্ভাবন করা হয়?
ক.১৪১৪ খ.১৪৯৪গ.১৯৪৯ঘ.১২৯৪
১৫.একতরফা দাখিলা হিসাব পদ্ধতি
ক. পূর্ণাঙ্গ খ. অপূর্ণাঙ্গ
গ. বৈজ্ঞানিক ঘ. সু শৃঙ্খল