চালাক চালাক চালাক
গাধারা সব চালাক,
আমরা সবাই বসে থাকি
ওরাই নাহয় চালাক।
চতুর চতুর চতুর
গোরুরা সব চতুর,
অগার খাবে তলার খাবে
আমরা হব ফতুর।
বোকা বোকা বোকা
শেয়ালরা সব বোকা,
ওরা সবাই ভাষণ দেবে
আমরা খাব ধোঁকা।
ইতর ইতর ইতর
সিংহরা সব ইতর,
থাকবে ওরা মুখ উঁচিয়ে
গভীর বনের ভিতর।