ভবিষ্যতে যুদ্ধ মোকাবেলায় মিত্র দেশ যুক্তরাষ্ট্রকে ছাড়াই যুক্তরাষ্ট্রকে প্রস্তুতি নিতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষা বিষয়ক সচিব বেন ওয়েলস। বৈশ্বিক নেতৃত্বের জায়গা থেকে ক্রমাগত যুক্তরাষ্ট্রের দূরে সরে যাওয়ায় এমন সানডে টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি। খবর বিবিসি'র।
তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে বৈশ্বিক নেতৃত্বের জায়গা থেকে যুক্তরাষ্ট্রের দূরে সরে যাওয়া আমার রাতের ঘুম হারাম করেছে। যুক্তরাজ্যকে নিজের প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হবে।
বৈশ্বিক নেতৃত্বের স্থান থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, 'এটা আমাদের ও বিশ্বের অন্যান্য দেশের জন্য মোটেই সুখবর নয়। এখন আমাদের সবচেয়ে খারাপটার জন্য প্রস্তুতি নিয়ে ভালো কিছু আশা করতে হবে।'
ইত্তেফাক/জেডএইচডি