স্পোর্টস রিপোর্টার
চলতি সফরে টেস্ট বা ওয়ানডে— কোনো ফরম্যাটেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় নেই ওয়েস্টইন্ডিজের। তবে আজ জিতে নিয়ে অন্তত নিজেদের শেষটা ভাল করতে মরিয়া সফরকারী ক্যারিবিয়ান দল। এমন মন্তব্য করলেন কিমো পল।
যদিও, কাজটা যে সহজ নয়, সেটা মানছেন তিনি। বললেন, ‘এখন পর্যন্ত সিরিজটা আমাদের জন্য বেশ কঠিন গেছে। আমরা টি-টোয়েন্টি সিরিজে আসার আগে ওয়ানডে সিরিজ হেরেছি। এরপরেও আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে। এখনও যে আত্মবিশ্বাস আছে সেটার প্রয়োগ করে সিরিজ জেতা যায়, যেহেতু এখন ১-১ সমতা আছে। আমরা অবশ্যই আগামীকাল নেমে নিজেদের ১১০ ভাগ ঢেলে দিয়ে জিততে মনোযোগী এবং সিরিজ জেতার দিকেই লক্ষ্য রাখছি।’
বোলারদের পারফরম্যান্স আরো ভাল হওয়া উচিত বলে মনে করছেন তিনি। বললেন, ‘আমার মনে হয় ব্যাটসম্যানদের জন্য সহায়ক কিছু একটা আমাদের বোলারদের করতে হবে এবং পাওয়ারপ্লে-তে আক্রমণের বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তাই এসব নিয়েই এখন আমাদের পরিকল্পনা এবং আমরা এসবের প্রয়োগ ঘটাতে চাই। আর হয়তোবা ম্যাচ জেতার জন্য ভালভাবেই এসব আমাদের জন্য কার্যকর হবে।’
সিলেটের উইকেট আর ঢাকার উইকেট পুরোপুরি আলাদা— এমন মন্তব্য করে স্মিথ বলেন, ‘পুরোপুরি ভিন্ন দুই রকমের উইকেট ছিল। তাই একই পরিকল্পনা আমাদের প্রতিটি খেলায় থাকতে পারে না। তাই উপযুক্ত পরিকল্পনা আমাদের বের করতে হবে। আর আমরা অবশ্যই শেষ ম্যাচটি জেতার জন্য আরো ভাল পরিকল্পনা নিয়েই নামব।’
একাদশ কেমন হবে? - এমন প্রশ্নের জবাবটা অবশ্য খোলাসা করে দিলেন না কিমো পল। তবে, জানালেন জয়ে ফিরতে আসো পেসারদের ওপরই ভরসা রাখতে ক্যারিবিয়ানরা। তিনি বলেন, ‘একাদশ কেমন হবে, আমি সেটা বলতে পারছি না। আমাদের মূল শক্তি ফাস্ট বোলিং। অবশ্যই আমরা জয়ের ধারায় ফিরতে সেটাই ধরে রাখব।’