হিগুয়েইনকে চায় চেলসি

আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনকে জানুয়ারির মধ্যবর্তী দলবদলে দলে টানতে চায় চেলসি। বর্তমানে এসি মিলানে ধারে থাকা জুভেন্তাস স্ট্রাইকারের জন্য বড় অঙ্কও প্রস্তুত করছে দলটি, এমনটা জানিয়েছে ডেইলি মেইল। জুভেন্তাসের হয়ে দুটি লিগ শিরোপা জেতা হিগুয়েইনকে গেল গ্রীষ্মেই দলে টানতে চেয়েছিল চেলসি। কিন্তু ডিফেন্ডার আন্দ্রেয়া বনুচ্চিকে ফেরানোর চুক্তিতে জুভেন্তাস হিগুয়েইনকেও যুক্ত করে দিলে তা আর সম্ভব হয়নি চেলসি। তবে ইংলিশ ক্লাবটির সুযোগ করে দিয়েছে জুভেন্তাসের সামনে ঝোলা ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের খড়গ। সেটির ফলে দলের দামি অনেক খেলোয়াড়কেই ছেড়ে দিতে হতে পারে জুভেন্তাসকে। যদি তাই হয়, তবে নতুন বছরে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে স্ট্যামফোর্ড ব্রিজেও দেখা যেতে পারে।