সোমবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে আদালতে হাজিরা দিতে এসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হলেন উপজেলার দুর্গাপুর এলাকার নির্মল চন্দ্র। ওইদিন নির্মল চন্দ্র পারিবারিক মামলায় হাজিরা দিতে মিঠাপুকুর আমলী আদালতে আসেন। আদালতের বারান্দায় হাজিরার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাত্ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ নির্মল চন্দ্রের লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।