রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে নগরীর ভদ্রা এলাকায় রেল লাইন পার হওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়ে নিহত হন। তবে তার পরিচয় জানা যায়নি। পরে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। জিআরপি থানার ওসি সাইদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় মহানগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় যাত্রীবাহি বাস ও ইমা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ইমার চালকসহ অন্তত ৭ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। সংঘর্ষে ইমা গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুনঃ শেখ হাসিনা ক্ষমতায় না এলে দেশ আবার অন্ধকারে চলে যাবে: ওবায়দুল কাদের
খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। তাৎক্ষনিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। নগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু