কাশ্মীরে ৩ ভারতীয় সেনার প্রাণহানি, নিখোঁজ ১  

ভারতের জম্মু কাশ্মীরে তুষার ধসে ৩ জন ভারতীয় সেনার প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও এক সেনা।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিলে ভারতীয় সেনারা সোমবার তুষার ধসের কবলে পরে। এতে ৩ সেনার প্রাণহানি ঘটে। অপর এক সেনা আহত অবস্থায় হাসপাতালে আছেন।

সোমবার দুপুর ১ টায় ভারতীয় সেনারা তুষার ধসের কবলে পড়েন।  

অন্যদিকে দেশটির গান্দারবাল জেলার সনমারগে তুষার ধসের ঘটনা ঘটেছে। এতে ৫ জন বেসামরিক লোকের মৃত্যু ঘটে। 

কর্মকর্তারা জানান, রাতভর অভিযানে ৪ জনকে উদ্ধার করা হয়। 

ভারি তুষারপাতের কারণে গত ৪৮ ঘণ্টায় উত্তর কাশ্মীরের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি তুষার ধসের ঘটনা ঘটেছে।    

ইত্তেফাক/এসআর