বোরহানউদ্দিনে নৌকা মার্কার প্রার্থীর উঠান বৈঠক

বোরহানউদ্দিনে নৌকা মার্কার প্রার্থী আলী আজম মুকুল এমপি শুক্রবার রাতে কুতুবা ইউনিয়নের চৌধুরী বাড়ির স্কুল মাঠে উঠান বৈঠক করেছেন।

অ্যাডভোকেট নুরে আলম (টিপু) চৌধুরীর আয়োজনে উঠান বৈঠকে এমপি মুকুল বলেন, বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে বোরহানউদ্দিন উপজেলা ছিল সন্ত্রাসের জনপদ। ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় এসেই সংখ্যালঘু সম্প্রদায় ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালায়। আমার বিরুদ্ধে হত্যা মামলাসহ ২২টি মিথ্যা মামলা দায়ের করে। দীর্ঘ ২৬ মাস ভারতে থাকার কারণে আমার বোনের লাশটা আমি দেখতে পারিনি। আপনারা আমাকে নির্বাচিত করার পর এ এলাকার মানুষের প্রাণের দাবি মেঘনার ভাঙ্গন থেকে বড় মানিকা, পক্ষিয়া, টবগী, হাসাননগর ইউনিয়নের মানুষকে রক্ষা করার জন্য ৫৫১ কোটি টাকা ব্যয়ে ব্লকের কাজ করি। এ উপজেলাকে শান্তির জনপদে পরিণত করি।

আরো পড়ুন: যার হাতে অস্ত্র থাকে তার বিচারিক ক্ষমতা থাকে না: ইসি রফিকুল ইসলাম

কবির চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, জেলা পরিষদের সদস্য শাহজাদা তালুকদার, অ্যাডভোকেট নুরে আলম টিপু চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, কুতুবা ইউনিয়নের নাজমুল আহসান জোবায়েদ মিয়া, আওয়ামী লীগ নেতা হুমায়ূন গোলদার, সবুজ গোলদার প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ