সৈয়দপুর-কিশোরগঞ্জে ধানের শীষে গণজোয়ার

 সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এ দুটি উপজেলার হাটবাজার, গ্রামগঞ্জ, হোটেল-রেস্তোরাঁ সর্বত্র এখন সরগরম। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই আসনের প্রার্থীরা। বিশেষ করে প্রধান দুটি জোটের প্রার্থীকে নিয়ে আলোচনা বেশ জোরালো। এদের একজন হলেন মহাজোট প্রার্থী আহসান আদেলুর রহমান আদেল ও জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপির প্রার্থী ও বর্তমানে  সৈয়দপুর পৌরসভার মেয়র সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ  মোঃ আমজাদ হোসেন সরকার। এলাকার ভোটারসহ সর্বস্তরের লোকজনের মাঝে এই দুই প্রার্থীকে নিয়ে চলা নানা আলোচনা-সমালোচনায় প্রাধান্য পাচ্ছে তাদের পরিচিতি ও তৃণমূল পর্যায়ের মানুষের সাথে তাদের সস্পৃক্ততা। এক্ষেত্রে মহাজোট প্রার্থী আদেলকে নিয়ে জনমনে দ্বিধাদ্বন্দ্ব ও প্রশ্নের জন্ম দিয়েছে। কেননা ইতোপূর্বে আদেলের বাবা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আসাদুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর একদিনের জন্যও এলাকায় আসেননি।