মধুখালীতে আ.লীগ প্রার্থীর গণসংযোগ ও পথসভা

 মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-১ মধুখালী বোয়ালমারী-আলফাডাঙ্গা আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন বুলবুল বৃহস্পতিবার  পথসভা ও মহাসমাবেশ করেন। এ সময় ১৬টি পথসভা ও গণসংযোগ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় মেগচামী বোর্ড অফিস মাঠে ও রাতে ডুমাইনে দুটি বিশাল জনসভায় বক্তব্য রাখেন।  এ জনসভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম মৃধা ও ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মোল্যা।   

এ সভায় প্রধান অতিথি হিসেবে মনজুর হোসেন বুলবুল বলেন, সারাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আর একবার দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।

১৬টি পথসভা ও দুটি জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার,  আওয়ামী লীগ নেতা লায়ন সাখাওয়াত হোসেন, বোয়ালমারির বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ সাহা, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, ওয়ার্কার্স পার্টির নেতা কেন্দ্রীয় মনোজ সাহা, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, এম এম বাবুল আক্তার, জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল  মোতালেব মৃধা, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মো. ইছাক আলী, মেগচামী ইউনিয়ন পরিষদের চেযারম্যান হাসান আলী খান প্রমুখ।