ঢাবিতে জাতীয় গণিত সম্মেলন অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে ১ম জাতীয় গণিত সম্মেলন। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০০ শতাধিক গবেষক ও গণিতবিদ এই সম্মেলনে উপস্থিত ছিলেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দুইটি সমান্তরাল সেশনে ৩৮টি প্রবন্ধ উপস্থাপিত হয়।

সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার প্রিন্স এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম ও অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনি এর অধ্যাপক ড. সুভাষ চন্দ্র সাহা। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি মানবাধিকার কর্মী খুশি কবির, সম্মেলনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম ও সদস্য-সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান। সভাপত্বিত করেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোবারক হোসেন।