হাজীগঞ্জে শতাধিক নেতা-কর্মীর নৌকায় যোগদান

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরস্তি নির্বাচনী আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের হাতে নৌকা তুলে দিয়ে ধানের শীষের সমর্থক প্রবাসী মমিনুল ইসলামসহ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

গত বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জের কালোচোঁ উত্তর ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের সভায় তারা যোগদান করেন। কালোচোঁ উত্তর ইউনিয়নের মাড়কীতে বিএনপি নেতা মামুন ও তারাপল­ায় বিএনপি নেতা ওচমান মিয়াজীর নেতৃত্বে অর্ধ শতাধিক নেতা-কর্মী ও কালেচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মল্লিক ও মমিনুল ইসলাম ভুঁইয়া এবং মিজানুর রহমান সিনহার নেতৃত্বে অর্ধ শতাধিক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী আওয়ামী লীগে  যোগদান করেন।

ওই সময় গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অধ্যাপক একেএম ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন,  জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুণ, উপদেষ্টা ড. মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রহমান মোল্ল­া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নু, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম মানিক প্রমুখ।

এই আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের নামের সাথে প্রবাসী মমিনুল ইসলামের নামের মিল থাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।