রাজশাহী-১ আসনে ভোটের মাঠে নেই জামায়াত

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগ সভা-সমাবেশ করে ধানের শীর্ষ প্রতীকে ভোট চাইছেন। কিন্তু ব্যারিস্টার আমিনুল হকের নির্বাচনী প্রচারণায় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দেখা যাচ্ছে না।

গোদাগাড়ী পৌর জামায়াতের আমীর সাদিকুল ইসলাম বলেন, রাজশাহী-১ আসনে জামায়াতের ভোট রয়েছে প্রায় ৪০ হাজার। এসব ভোটররা বিগত নির্বাচনে বিএনপি প্রার্থীকে ভোট দিলেও এবার ভোটে আগ্রহ দেখাচ্ছে না। তাই জামায়াতের ভোটাররা দুই/তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে।

রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী, বিএনপির ব্যারিস্টার আমিনুল হক, ইসলামী আন্দোলনের আব্দুল মান্নান ও বাসদের আফজাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।