গোয়ালন্দে শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের গোয়ালন্দ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন মোল্লার নেতৃত্ব প্রায় শতাধিক নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মণ্ডলের হাতে হাত মিলিয়ে আওয়ামী লীগে যোগদান করেন তারা। নৌকার পক্ষে গণসংযোগে মরিয়া সদ্য আওয়ামী লীগে যোগদানকৃত শতাধিক বিএনপির নেতাকর্মীরা।

সদ্য যোগদানকৃত নেতাকর্মীরা হলো দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন প্রামাণিক, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মঞ্জু, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, রাজবাড়ী জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মো. নুরুল ইমলাম, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইউনিয়ন  ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, হোসেন শেখ, জবেদ মৃধা, ফজেল শেখ, আনোয়ার সরদার, লাল্টু মণ্ডল, রাজা সরদারসহ প্রায় শতাধিক নেতাকর্মীরা।