ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
গতকাল শুক্রবার ত্রিশালে ছাত্রকল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা স্থানীয় মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত ক্লাসের আট শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। এ সময় পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন অধ্যাপক সাব্বির রেজা, বিশিষ্ট কলামিস্ট নিতাই চন্দ্র রায়, দৈনিক বিশ্বের মুখপত্র পত্রিকার সম্পাদক এন.বি.এম ইব্রাহিম খলিল রহিম, ডা. এম.আব্দুল্লাহ, সাংবাদিক অধ্যাপক আলমগীর কবীর, এস, এম হুমায়ুন কবীর, ত্রিশাল ছাত্রকল্যাণ ট্রাস্টের সভাপতি জয়নাল আবেদীন,সহ-সভাপতি হাবিবুর রহমান,পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মাহবুবুর রহমান আলমগীর, সদস্য সচিব ও ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি এ.টি.এম মনিরুজ্জামান প্রমুখ।