আত্রাইয়ে মহিলার গলা কাটা লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে একটি ডোবা থেকে অজ্ঞাত মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নে রড়কালিকাপুর তিন নাম্বার স্লুইসগেইটের নিচে ডোবা থেকে মহিলার লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে স্থানীয়রা তিন নাম্বার স্লুইসগেইটের নিচে ডোবায় এক মহিলার লাশ পানিতে ভাসতে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাবারক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২৫ থেকে ৩০ বছর বয়সী ওই অজ্ঞাত মহিলার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই হত্যা হয়েছে তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।