মারামারি থামাতে গিয়ে বেসরকারি কোম্পানীর কর্মকর্তার মৃত্যু

রাজশাহীতে দুই কর্মচারীর মধ্যে মারামারি থামাতে গিয়ে অলিম্পিয়া কোম্পানীর কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম কৌশিক প্রামাণিক মিঠু। তিনি মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবুর বড় ভাই। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নগরীর ধরমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নগরীর মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, বুধবার রাতে অলিম্পিয়া কোম্পানীর কর্মচারি সজিবুলের সঙ্গে কোম্পানিটির গাড়িচালক রাহুলের মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে রাহুল নগরীর ধরম এলাকায় কোম্পানির মালামাল সরবরাহ করতে গিয়ে সজিবুল তাকে ঘিরে ধরে মারপিট শুরু করে। এ নিয়ে উভয়ের মধ্যে মারামারি বেঁধে যায়। এ খবর পেয়ে কৌশিক প্রামাণিক মিঠু মারামারি থামাতে গেলে সজিবুল তাকে ধাক্কা দেয়। এতে মিঠু মাটিতে পড়ে গিয়ে আহত হন। 

পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিঠু কিছুক্ষণ পরেই মারা যান। এ ঘটনার পরে সজিবুল এলাকা ছেড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: ৩২ বছর পর অবসান ছিনতাই নাটকের

ওসি আরও জানান, নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু