জীবন-মৃত্যু সন্ধিক্ষণে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। বৃহস্পতিবার থেকে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। শুক্রবার তার অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা।
শুক্রবার সকালে আব্দুল মান্নানের মামা মমতাজুর রহমান জানান, আব্দুল মান্নানের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা দেখছেন। অবস্থার কিছুটা উন্নতি হলে সিঙ্গাপুর নেওয়া হতে পারে।
আরও পড়ুন : ফোনে পাসওয়ার্ডের যোগ বিয়োগ, টাকা উধাও
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান এমপি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় তার ধানমন্ডির বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের লোকজন তাকে পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে দুপুর আড়াইটায় তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
ইত্তেফাক/এমআরএম