আলহাজ মো. জমির আলী
বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি আলহাজ মো. জমির আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ ও আলহাজ মোহাম্মদ জমির আলী স্মৃতি কমিটির যৌথ উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় আলোচনা সভা ও তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার। সভাপতিত্ব করবেন মুসলিম লীগের মহাসচিব ও আলহাজ মোহাম্মদ জমির আলী স্মৃতি কমিটির সভাপতি আলহাজ কাজী আবুল খায়ের। সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের জন্য দুপুরে ভোজের আয়োজন করা হয়েছে।
রফিক আহমেদ
বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক রফিক আহমেদ-২০০৯ সালের ২২ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ২২ ডিসেম্বর তারিখে ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাড়ীতে বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য তাঁর আত্মীয়-স্বজন ও সকল শুভাকাঙ্ক্ষীকে অনুরোধ করা হয়েছে।