রয়টার্স
রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিখাইল বগদানভ শুক্রবার বলেছেন, ২০১৯ সালের শুরুতে রাশিয়া সফর করতে পারেন ফিলিস্তিনের ইসলামিক দল হামাসের প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেন, হামাস এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ ফাতাহ্ এর সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। রাশিয়ার সঙ্গে ফিলিস্তিনিদের এ ধরনের বৈঠক একটি ব্যতিক্রমী ঘটনা। ইসরাইল জেরুজালেমকে রাজধানী করার ঘোষণা দেয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা সমর্থন করায় কয়েক বছর ধরে তীব্র আন্দোলন চলছে ফিলিস্তিনে।