ভাঙ্গুড়ায় স্বামী পরিত্যক্ত নারীর লাশ উদ্ধার

উপজেলার উত্তর মেন্দা মহল্লায় গতকাল সোমবার স্বামী পরিত্যক্ত জুঁই খাতুন (২০) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই মহল্লার জিয়ারুল ইসলামের মেয়ে।

জানা গেছে, গত বছর উপজেলার নুরনগর গ্রামের আব্দুল আলিমের সঙ্গে জুঁই খাতুনের বিয়ে হয়। কয়েক মাস পর তাদের ছাড়াছাড়ি হয়। এর পর থেকে জুঁই বাবার বাড়িতেই ছিল। তবে সে বেপরোয়া চলাফেরা করতো বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসীর সঙ্গে আলাপে জানা যায়, ঘটনার দিন সকালে জুঁয়ের বড় চাচা আলম জুঁইকে মারপিট করে। এ কারণে ক্ষোভে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

ভাঙ্গুড়া থানার এসআই সুভাষ বলেন, থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।