বাংলাদেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী পরিস্থিতিতে ঘনিষ্ঠভাবে নজর রাখছে জাতিসংঘ। বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানে ডুজারিক এ কথা জানিয়েছেন।
বাংলাদেশে নির্বাচনের আগে কী পরিস্থিতি বিরাজ করছে? এমন এক প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, আমরা সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যেকোনো জায়গাতেই নির্বাচন হোক না কেনো, তা অবাধ ও নিরপেক্ষ হতে হবে এবং জনগণকে মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। এটি আইনসিদ্ধ নীতিমালার মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে জানান তিনি।