ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা গত বৃহস্পতিবার উপজেলার শ্রীরামপুর বাজার খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলা শুরুর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, ওসি দীপক চন্দ্র সাহা, এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক, উভয় দলের খেলোয়াড় ও দর্শকবৃন্দ হাত উঁচিয়ে একযোগে মাদকবিরোধী প্রতিজ্ঞা করেন। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির আওতায় বেসরকারি সংস্থা এসডিআই এ টুর্নামেন্টের আয়োজন করে। উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ফুটবল টিম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনালে সূয়াপুর নান্নার হাইস্কুল ভালুম এ আর খান স্কুল এণ্ড কলেজকে ৪-১ গোলে পরাজিত করে —ইত্তেফাক