কুমিল্লা-৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আহসান উল্লাহ

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী আহসান উল্লাহ। গতকাল শুক্রবার দুপুর ১২টায় ওয়ার্কার্স পার্টির নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

আহসান উল্লাহ বলেন, ওয়ার্কার্স পার্টি আমাকে দলীয় মনোনয়ন দেন। এ আসনে ১৪ দলীয় জোটের নৌকা মার্কার প্রার্থী রয়েছে।  ১৪ দলীয় জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হয়েছে, গণতন্ত্র ও জাতীয় বিকাশে অগ্রগতি সাধন করেছে তার ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কার সমর্থনে দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এ সময় দলটির কুমিল্লা জেলা কমিটির সদস্য এম কে মঞ্জুরই মোরশেদ, বরুড়া উপজেলা অহবায়ক মোশারফ হোসেন, সদস্য হুমায়ুন কবির, জেলা যুব মৈত্রীর যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।