ফাতেমা জান্নাত (১২) বাইতুল জান্নাত মহিলা হাফিজিয়া মাদরাসার মেধাবী ছাত্রী। বর্তমানে সে মরণব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত। তার পিতা গত বছর ব্ল্যাড ক্যান্সারে মারা যান। মেয়েটি কোরআনে হাফেজ এর শেষ পর্যায়ে। সে বর্তমানে অধ্যাপক ডা. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে চিকিত্সাধীন আছে। ডাক্তার তার সমস্ত রিপোর্ট পর্যালোচনা করে জানিয়েছেন, তার উন্নত চিকিত্সার প্রয়োজন। আর এতে ব্যয় হবে প্রায় ৭ লাখ টাকা যা তার মায়ের পক্ষে জোগাড় করা সম্ভব না। তাই তার মা খাদিজা পারভিন সমাজের বিত্তবান, দানশীল ও প্রবাসীদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা:খাদিজা পারভিন, ডাচ-বাংলা ব্যাংক লিঃ, সঞ্চয়ী হিসাব নং ২২৭১৫১০২৩৫৬০, তেজগাঁও শাখা, যোগাযোগ: ০১৯৩০৩৮৮১১২ (বিকাশ)।