জম্মু-কাশ্মিরে সেনা ও জঙ্গি সংঘর্ষে নিহত ৬

জম্মু-কাশ্মিরে সেনা ও জঙ্গি সংঘর্ষে ৬ জঙ্গি নিহত হয়েছে। শনিবার সকালে জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলাতে এই বন্দুকযুদ্ধ বাধে। খবর এনডিটিভির।  

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গোপন সূত্রের খবর পেয়ে ভারতের যৌথবাহিনী পুলওয়ামা জেলার অবন্তীপোরা এলাকার আপামপোরা গ্রামে অঞ্চলে অভিযান চালায়। যৌথবাহিনীর অবস্থানের টের পেয়ে সেনাদের লক্ষ করে গুলি  চালায় জঙ্গিরা। 

আরো পড়ুন: নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২১ 

এতে পাল্টা আক্রমণ চালায় যৌথ বাহিনী। এতে তৎক্ষণাৎ ৬ জঙ্গির মৃত্যু ঘটে। বন্দুক যুদ্ধে কাশ্মিরের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী জাকির মুসার এক সহকারি নিহত হয়েছে বলে খবরে জানানো হয়েছে।  

ইত্তেফাক/এসআর