বাগেরহাটের কচুয়া উপজেলার ফতেপুর ব্রিজ এলাকায় বাসচাপায় উপজেলার দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছের আলী (৫০) নিহত হয়েছেন।
শনিবার সকালে বাগেরহাট থেকে ছেড়ে যাওয়া একটি বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষক মোদাচ্ছের আলীকে চাপা দিলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীর বরাত দিয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ সহ- পরিচালক মাসুদ রানা জানান, শনিবার সকাল ১০টার দিকে কচুয়ার ফতেপুর এলাকায় শিক্ষক মোদাচ্ছের আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করেছে।
ইত্তেফাক/ইউবি