আগৈলঝাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের এসকেন্দার মিয়ার মেয়ে লাকী বেগমের সঙ্গে উজিপুর উপজেলার সাতলা গ্রামের হাবিবুর রহমান মোল্লার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিনটি সন্তান রয়েছে।

কয়েকদিন আগে স্বামীর বাড়ি থেকে আগৈলঝাড়ার পশ্চিম বাগধা গ্রামের দুলাভাই সোহাগ গাজীর বাড়ি বেড়াতে আসে লাকী বেগম। শুক্রবার রাতে দুলাভাইর বাড়িতেই লাকী বেগম (৩০) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানায়, 'গৃহবধূ লাকীর পরিবার এনজিওসহ বিভিন্ন ব্যাক্তির কাছে ঋণী ছিলো। ঋণের কারণে লাকী আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।'

আরও পড়ুনঃ বিলাইছড়িতে ভারি মেশিনগান ও একটি কার্বাইনসহ তিনজন আটক

খবর পেয়ে ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন ঘটনাস্থলে গিয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বরিশাল মর্গে পাঠান। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/নূহু