নাচোলে বিএনপি-জামায়াতের ৩ নেতাকর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপি-জামায়াতের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নাচোল মডার্ন ইসলামী ক্লিনিকে গোপন বৈঠক চলাকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নাচোল থানা পাড়ার নজরুল ইসলামের ছেলে উপজেলা জাতীয়তা বাদী কৃষকদলের যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম (৪১), নাচোল সদর ইউনিয়নের বেনীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ও উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. রফিকুল ইসলাম (৪৮) ও একই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে ও জামায়াত নেতা সাদিকুল ইসলাম (৬৪)।

আরো পড়ুন: জীবননগরে জামায়াত নেতা পুত্রসহ গ্রেফতার

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়েরে আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে নাচোল মডার্ন ইসলামী ক্লিনিকে গোপন বৈঠক চলাকালে ৩ জনকে আটক করা হয়। পুলিশের ধারণা, নাশকতা করার পরিকল্পনায় তারা একত্রে বৈঠক করছিলো। এ সময় তল্লাশিকালে পুলিশ ৫’শ গ্রাম গান পাওডার উদ্ধার করে। শনিবার তাদের বিস্ফোরক আইনের মামলায় জেল হাজতে প্রেরণ করেছে।

ইত্তেফাক/বিএএফ