গাংনীতে লেদ মিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাংনীতে নুরুল ইসলাম (২০) নামের এক লেদ মিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নুরুল ইসলাম সাহারবাটী গ্রামের বালিরমাঠ পাড়ার বজলুর রহমান ওরফে বজলুর ছেলে এবং সাহারবাটী বাজারের একটি লেদ কারখানার মিস্ত্রী।

আরও পড়ুনঃ চাটমোহরে যুবলীগের মিছিলে ককটেল হামলার ঘটনায় মামলা

স্থানীয়রা জানান,পারিবারিক কলহের জের ধরে নুরুল ইসলাম তার স্ত্রীর উপর অভিমানে ঘরের আড়ার সাথে গলায় রশি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে পরিবারের লোকজন ঘরে প্রবেশ করেই নুরুলকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে। এ সময় প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু