নির্বাচনকে সামনে রেখে ১১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। এদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য সৈয়দ শহীদুল হক জামাল, টাঙ্গাইলের বাসাইল উপজেলার সাবেক সভাপতি এনামুল করিম অটল, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাবেক সভাপতি মো. আবদুল মান্নান, ফেনীর সোনাগাজী উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ পারভেজ, শিক্ষা বিষয়ক সম্পাদক আলমগীর কবির, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবু ইউসুফ মো. খলিলুর রহমান, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এস এ সুলতান টিটু, সাবেক ছাত্রনেতা ও দলের সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জামালপুর জেলাধীন বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার এবং সাধারণ সম্পাদক আলহাজ মো. মানিক সওদাগর।