ছবি ও গল্প

সম্প্রতি ফেসবুক পেজে এমন একটি ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। ছবি পোস্ট করলেও কোনো ক্যাপশন দেননি তিনি। কিছুদিন আগে ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত দার্জিলিংয়ে গিয়েছিলেন অপু। দার্জিলিংয়ের রক গার্ডেনে সৌখিন এই জামা কাপড় পরে কিছু সময়ের জন্য চায়ের পাতা সংগ্রহকারী নারী সেজেছিলেন অপু। শরীরে চা শ্রমিকদের মতো নেপালি ঐতিহ্যবাহী পোশাক।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ শিরোনামে নতুন একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে অপুর। চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।