সোহেলের ‘আমার ভালোবাসার মাহিয়া’

 

বিনোদন রিপোর্ট

 

সম্প্র্রতি নবাগত কণ্ঠশিল্পী সোহেল ১০টি গান নিয়ে প্রকাশ করেছেন একক গানের অ্যালবাম ‘আমার ভালোবাসার মাহিয়া’। সোহেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে অ্যালবামের গানগুলো রিলিজ দেওয়া হয়েছে।

গানটি প্রসঙ্গে সোহেল বলেন, ‘ভালোবাসার জায়গা থেকে মূলত গান করি। পেশাদারভাবে এখনো চিন্তা করিনি। আমার ভালোলাগা থেকেই গানগুলো করা। চেষ্টা করেছি নিজস্ব ভঙ্গিটা রাখার জন্য। আশা করি গানগুলো সবার ভালো লাগবে। সবার কাছে দোয়া চাই যেন আরো ভালো কাজ করতে পারি।’