বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বানারীপাড়ার একটি পরিত্যক্ত বাড়ির আমগাছ থেকে শুক্রবার এক কলেজছাত্রীর গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত লাশ উপজেলার সৈয়দকাঠী গ্রামের পরিত্যক্ত বাড়ির আমগাছ থেকে উদ্ধার করা হয়। মৃতের মামা জানান, তার ভাগনি প্রায়ই মোবাইল ফোনে কথা বলতো। শুক্রবার বিকাল তিনটার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সৈয়দকাঠী গ্রামের পরিত্যক্ত বাড়ির আমগাছে তার ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান, ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেবাচিম মর্গে পাঠানো হয়। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।