যশোর অফিস
পরিমাণগত শিক্ষার চেয়ে গুণমানের শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
তিনি বলেছেন, এখন শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব নেই। অর্থাত্ কোয়ান্টিটি আছে। কিন্তু গুণমানের শিক্ষা নেই। এখন আমাদের গুণমানের শিক্ষা নিশ্চিত করতে হবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এ ক্ষেত্রে অনেক এগিয়ে।
শনিবার দুপুরে যবিপ্রবির ১৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এসব কথা বলেন।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল মজিদ, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।