শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় শুক্রবার রাতে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের যুক্তরাধাকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক যুবক ঐ এলাকার বাবর আলীর ছেলে একরামুল হক ওরফে রামু।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক আবদুল বারিক জানান, গত ২ জানুয়ারি ঐ গ্রামের এক গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে রামু। পরে গৃহবধূর চিত্কারে সে পালিয়ে যায়। ঐ দিন গৃহবধূর মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শুক্রবার রাতে এলাকায় ফিরলে স্থানীয়রা রামুকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। তিনি আরো জানান, একরামুল হক ওরফে রামুকে প্রাথমিক চিকিত্সা দিয়ে গতকাল শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।