বাগেরহাটে যাত্রী সেজে বাসে ডাকাতি

বাগেরহাট প্রতিনিধি

যাত্রী সেজে বাসে উঠে অন্য যাত্রীদের গহনা, নগদ টাকা, মোবাইল ফোনসেটসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে একদল সশস্ত্র ডাকাত।

ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বাসচালক দীন ইসলাম জখম হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ফরিদপুরের ভাঙ্গার মোড়ে পৌঁছলে ডাকাতদল চালক দীন ইসলাম ও তার সহকারী আবিদ হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।  বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আবজাল বলেন, বাসে ডাকাতির ঘটনা জানতে পেরে পুলিশ যাত্রীদের সঙ্গে কথা বলেছে। চালক দীন ইসলাম ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাকে বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দিয়ে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ডাকাতদলকে শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।