অবস্থা অপরিবর্তিত

বিনোদন রিপোর্ট

 

অভিনেতা টেলি সামাদকে শুক্রবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। টেলি সামাদের বড় সেহেলা সামাদ জানান, অবস্থা এখনো অপরিবর্তিত।

এই কৌতুক অভিনেতার সুস্থতার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তার মেয়ে জানান, টেলি সামাদের বুকে ইনফেকশন আছে।

প্রসঙ্গত, গতবছরের ২০ অক্টোবর তার বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলিতে জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল তার।