জিমেইলে ফাইল ডাউনলোডের নতুন সুবিধা

জিমেইলের ইনকামিং ইমেইলে এখন ৫০ মেগাবাইট আকৃতির সংযুক্ত ফাইল সরাসরি ডাউনলোড করা যাবে। ইনকামিং ইমেইলে ফাইল সংযুক্তির ক্ষেত্রে নতুন এ সুবিধা চালু করেছে গুগল। আগে ফাইলের আকার ২৫ মেগাবাইটের বেশি হলে তা গুগল ড্রাইভে সেভ হতো এবং প্রাপকের কাছে লিঙ্ক শেয়ারের মাধ্যমে পৌঁছাত।কিন্তু সংযুক্তির আকার ক্ষমতা ইনকামিং ইমেইলের ক্ষেত্রে এবার ২৫ থেকে ৫০ মেগাবাইটে উন্নীত হলো। অর্থাত্, জিমেইল গ্রাহকরা এখন অন্য ইমেইল থেকে পাঠানো ৫০ মেগাবাইটের ফাইল সরাসরি ডাউনলোড করতে পারবেন।