একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী) আসনে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কার পক্ষে মিছিল এবং পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কাউখালী উপজেলা জাতীয় যুবসংহতির উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তরবাজারে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।
পথসভায় উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন- যুব সংহতির (জেপি) কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, যুব সংহতি নেতা শামীম আহম্মেদ, মিজানুর রহমান মিজান, মনির হোসেন, শহিদুল ইসলাম খান, সাইফুল ইসলাম, মো। সোহেল, সাইফুল খান প্রমুখ।
আরো পড়ুন: প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে স্ব স্ব দায়িত্ব পালন করুন: সিইসি
সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
ইত্তেফাক বিএএফ