আজ রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে মাতিয়া বানু শুকু ও মীর সামির রচনা এবং মাতিয়া বানু শুকুর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘গোল্লাছুট’। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, ইরফান সাজ্জাদ, মাজনুন মিজান, আশনা হাবীব ভাবনা, দীপান্বিতা, আখম হাসান, কচি খন্দকার প্রমুখ। গোল্লাছুট-এ দেখা যাবে আকাশ আর ইরা নিজেরা বিয়ে করে বাসা থেকে বিতাড়িত হয়ে আশ্রয়হীন। এ সময় তাদের আদর করে ঘরে ঠাঁই দেন, মানে সাবলেট দেন কলোনীর জনপ্রিয় ভাবী মুন্নি। যদিও এই ভাবীর যন্ত্রণাতেই আকাশ আর ইরাকে অল্প কিছু দিনের মধ্যেই কলোনী ছাড়তে হয়। ডাবলু ভাই কলোনীর বড় ভাই, কুংফু কারাতে করে বেড়ান। তিনি একটু উদার প্রকৃতির হওয়াতে প্রায়ই তার বাড়িতে কারো না কারো আশ্রয় জোটে।