অনিয়মের প্রতিবাদে শৈলকুপা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সরকারি ডিগ্রি কলেজে ক্লাসে শিক্ষক অনুপস্থিত, অনিয়মিত ক্লাস গ্রহণ, বিজ্ঞান বিষয়ের প্রাকটিক্যাল ক্লাস না নেওয়ার প্রতিবাদ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। রবিবার শিক্ষার্থীরা কলেজের সামনে বসে উপজেলা শহরের প্রধান সড়ক অবরোধ করে।  ফলে দীর্ঘ সময় অফিসপাড়া জুড়ে  যানজটের সৃষ্টি হয়।  সকাল সাড়ে ১১টায় শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন ও কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহান আগামী ১৫ দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় ।