মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মত্স্য অফিসের উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশনের দ্বিতীয় পর্যায়ের ২৫ হাজার মিটার কারেন্ট জালসহ বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। পরে শনিবার সন্ধ্যায় নিউ হোস্টেল মাঠসংলগ্ন খালের পাড় পুড়িয়ে ফেলা হয়। এদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমীনের নেতৃত্বে ধনাগোদা নদীর মতলব ফেরিঘাট থেকে চরপাথালিয়া পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, মতলব দক্ষিণ থানার এসআই শাহ আলমসহ সঙ্গীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।