পাবনায় ‘ইছামতি নদী উদ্ধার আন্দোলন’র মানববন্ধন

পাবনা প্রতিনিধি

ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উদ্যোগে রবিবার সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে পাবনা প্রেসক্লাবের সামনে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। আন্দোলনের সভাপতি এস এম মাহবুব আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু, পাবনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামছুন নাহার রেখা, অধ্যক্ষ (অব.) প্রফেসর আব্দুল করিম, শিক্ষাবিদ এ কে মীর্জা শহিদুল ইসলাম প্রমুখ।