চাকরির নামে প্রতারণা
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে শেড ফাউন্ডেশন নামে একটি এনজিওর শাখা ব্যবস্থাপক নুরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ডাদেশ ও চার জনকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ভারপ্রাপ্ত) ইমরানুল হকের ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক তানোর উপজেলার চন্দন কোঠা গ্রামের মনোয়ারুল ইসলামের (৪০) ছেলে। অর্থদণ্ডে দণ্ডিতরা হলেন : জলিতা রানি (২৫), সুসমিতা হাসদা (২০), আতাউর রহমান ও পল্লব (২০)।