বিল থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

সুন্দরগঞ্জে পুলিশের তাড়া খেয়ে বিলের পানিতে নিখোঁজ ভ্যানচালক ওয়াহেদুল ইসলামের (৩৫) লাশ উদ্ধার হয়েছে। রবিবার সকালে এলাকাবাসী উত্তর মরুয়াদহ বিল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে। ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের আজিজুল হকের ছেলে। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা অভিযোগ করে জানায়, শনিবার বিকালে স্থানীয় কিছু ছেলে বিলের পাশে তাস খেলছিল। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে গোসল করতে যাওয়া ওয়াহেদুল ভয়ে বিলের পানিতে ঝাঁপ দেয়। থানার ওসি আব্দুল্লাহিল জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।