সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, টাকার কোনো অভাব এই মুহূর্তে বাংলাদেশে নাই, কিন্তু জ্ঞান কম আছে আমাদের। ভালো ভালো প্রকল্প তৈরি করতে পারি না, প্রকল্পে গণ্ডগোল, আমাদের এলজিইডি বিভাগ আছে— কাজ শুরু করার পরে বলে কাজের মিল পাই না, প্রকল্পে গণ্ডগোল রয়েছে, পরে তারা আবার নতুন করে প্রকল্প তৈরি করে— এতে আমাদের সময় নষ্ট হয়। সুন্দর পরিকল্পনা আসলে আমরাও সুন্দরভাবে কাজ করতে পারব। শনিবার দুপুরে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।